"আমাদের দেশের প্রেক্ষাপটে জনাব শামীমের দ্বারা গৃহীত বিমাপত্রটি অনেক গুরুত্বপূর্ণ”- এই উক্তির সপক্ষে তোমার যুক্তি দেখাও।
উত্তর: আমাদের দেশের প্রেক্ষাপটে জনাব শামীমের দ্বারা গৃহীত গবাদিপশু বিমাপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। গবাদিপশু, আমাদের দেশের একটি মূল্যবান সম্পদ। এটি দুধ, দুগ্ধজাত সকল খাদ্য, মাংস ও চামড়ার প্রধান উৎস। তাই এ মূল্যবান সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ যেমনি জরুরি তেমনি এর ঝুঁকি মোকাবিলায় গবাদিপশু বিমার গুরুত্ব অনস্বীকার্য। উদ্দীপকে জনাব শামীম গবাদিপশু বিমা করেছেন। তাই গবাদিপশুর প্রাকৃতিক বা চুরিজনিত ক্ষতির বিপরীতে তিনি আর্থিক প্রতিরক্ষা পাবেন। কারণ তিনি মূলত এ দুটি কারণে বিমা করেন। বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে গবাদিপশুর ক্ষতি হতে পারে। নানা রোগ ও দুর্ঘটনায় প্রচুরসংখ্যক গবাদিপশুর মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্যও যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়। গবাদিপশু বিমা এ ধরনের মৃত্যুজনিত ও অসুস্থজনিত ক্ষতিপূরণ এবং পশুমালিকদের আয়কে নিরাপদ ও নিশ্চিত করে। এছাড়া গবাদিপশুসংক্রান্ত ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টিসহ বিমা কোম্পানি থেকে ঋণ সুবিধা পাওয়া যায়। এ ধরনের বিমার কারণে শুধু দেশের গবাদিপশু শিল্পে উন্নয়ন ঘটে তা নয়; বরং দুগ্ধ ও দুগ্ধসংশ্লিষ্ট চামড়া শিল্প, গবাদিপশুর খাদ্য প্রস্তুত শিল্পের বিকাশ ঘটে। তাই বলা যায়, জনাব শামীমের নেওয়া গবাদিপশু বিমাপত্রটি অনেক গুরুত্বপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
"আমাদের দেশের প্রেক্ষাপটে জনাব শামীমের দ্বারা গৃহীত বিমাপত্রটি অনেক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর