পণ্য নিক্ষেপণ বলতে কী বোঝায়?
উত্তর: কোনো সামুদ্রিক বিপদের কারণে পণ্যবাহী জাহাজকে হালকা করতে ইচ্ছাকৃতভাবে জাহাজের পণ্যসামগ্রী সমুদ্রবক্ষে নিক্ষেপ করার কার্যক্রমকে পণ্য নিক্ষেপণ বা জেটিশন বলে। সামুদ্রিক জলোচ্ছ্বাস বা অন্যকোনো কারণে জাহাজ রক্ষার্থে অনেক সময় বাধ্য হয়ে সমুদ্রে পণ্য ফেলে দিতে হয় যাতে করে বিপদমুক্ত হওয়া যায়, একে পণ্য নিক্ষেপণ বলে। তবে শর্ত হলো যে, পণ্য নিক্ষেপণ অবশ্যই জাহাজকে বিপদমুক্ত করার উদ্দেশ্যে হতে হবে, অন্য কোনো কারণে হলে পণ্য নিক্ষেপণ বলা যাবে না।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
পণ্য নিক্ষেপণ বলতে কী বোঝায়?
উত্তর