উদ্দীপকে জনাব আজাদ তার বন্ধুকে কোন ধরনের চেক প্রদান করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আজাদ তার বন্ধুকে হুকুম চেক প্রদান করেছে। এ চেকে সাধারণত প্রাপকের নামের শেষে 'অথবা আদেশানুসারে'। কথাটি লেখা থাকে। এ চেকে প্রাপকের নাম অবশ্যই উল্লেখ থাকে। ব্যাংক এ চেকের অর্থ শুধু প্রাপককে অথবা তার আদেশানুসারে অন্য কাউকে পরিশোধ করে। এ চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ।। উদ্দীপকে জনাব আজাদ মতিঝিলের একজন স্বনামধন্য ব্যবসায়ী। সে তার বন্ধু জনাব স্বপনকে একটি চেক প্রদান করেন। উক্ত চেকটি শুধু জনাব স্বপনই ব্যবহার করতে পারবেন। হুকুম চেকের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ থাকে। ব্যাংক প্রমাণ সাপেক্ষে শুধু উল্লিখিত ব্যক্তিকে অর্থ পরিশোধ করে। উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি, জনাব স্বপনের আদেশানুসারে ব্যাংক অন্য কাউকেও অর্থ পরিশোধ করতে পারে। তাই বলা যায়, জনাব আজাদ তার বন্ধু জনাব স্বপনকে হুকুম চেক প্রদান করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজাদ তার বন্ধুকে কোন ধরনের চেক প্রদান করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
