জনাব মুকিতের বন্ধুর ব্যবহৃত কার্ডটি অধিক সুবিধাজনক হওয়ার বিষয়টি সম্পর্কে তোমার মতামত দাও।'
উত্তর: জনাব মুকিতের বন্ধুর কার্ডটি একটি ক্রেডিট কার্ড এবং এটি গ্রাহককে অর্থ উত্তোলনের পাশাপাশি ঋণ সুবিধা দেওয়ায় কার্ডটি ব্যবহার বেশি সুবিধাজনক বলে আমি মনে করি। ক্রেডিট কার্ড একটি বহুল ব্যবহৃত ইলেক্ট্রনিক সেবা পদ্ধতি। এ কার্ড ব্যবহার করে হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। সেই সাথে পণ্য ও সেবা ক্রয়েও কার্ডটি ব্যবহার করা যায়। উদ্দীপকের জনাব মুকিত তার ডেবিট কার্ড ব্যবহার করে হিসাবে পর্যাপ্ত অর্থ জমা না থাকায় এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি তার বন্ধুর কাছ থেকে একটি বিশেষ কার্ডের কথা জানতে পারেন। এ কার্ড দিয়ে তার বন্ধু প্রায়ই জমার অতিরিক্ত টাকা তুলতে পারেন। উক্ত কার্ডটি হলো ক্রেডিট কার্ড। উদ্দীপকে জনাব মুকিত প্রথমে ডেবিট কার্ড ব্যবহার করেছিলেন। এ কার্ড ব্যবহার করে শুধু তহবিলে জমা অর্থই উত্তোলন করা যায়। তাই তিনি টাকা তুলতে পারেননি। পরবর্তীতে তিনি বন্ধুর কাছে ক্রেডিট কার্ডের কথা শুনতে পান। এ কার্ডের মাধ্যমে তার বন্ধু ব্যাংকে অর্থ জমা না থাকলেও অতিরিক্ত অর্থ তুলতে পারেন। কারণ ক্রেডিট কার্ড ঋণ সুবিধা দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মুকিতের বন্ধু ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ঋণ সুবিধা দেওয়ায় এটি ডেবিট কার্ড থেকে বেশি সুবিধাজনক।
HSC Finance 2nd Paper Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 9: ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং · সৃজনশীল
জনাব মুকিতের বন্ধুর ব্যবহৃত কার্ডটি অধিক সুবিধাজনক হওয়ার বিষয়টি সম্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর