উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা জনাব রফিককে কোন হিসাব খোলার কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'গোলাপ ব্যাংকের' কর্মকর্তা জনাব রফিককে ঋণ আমানত হিসাব খোলার কথা বলেছেন। ঋণ দেওয়ার সময় ব্যাংক ঋণ গ্রহীতার নামে যে হিসাব খুলে মঞ্জুরকৃত অর্থ স্থানান্তর করে, তা-ই ঋণ আমানত হিসাব। এ হিসাবে ব্যাংক কর্তৃক অর্থ প্রদান করা হয়। পরবর্তী সময়ে ঋণগ্রহীতা চেকের মাধ্যমে এ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী ঋণের অর্থ তুলতে পারেন। ঋণ প্রদানে এ হিসাব বাণিজ্যিক ব্যাংকের একটি অভিনব পদ্ধতি। উদ্দীপকের জনাব রফিক ব্যবসায় পরিচালনা করতে গিয়ে হঠাৎ আর্থিক সংকটে পড়েন। তাই তিনি 'গোলাপ ব্যাংক'-এর শরণাপন্ন হন। 'গোলাপ ব্যাংকের' কর্মকর্তা তাকে ঋণ প্রদানে সম্মত হন। ব্যাংক কর্মকর্তা তাকে উক্ত ব্যাংকে একটি হিসাব খোলার পরামর্শ দেন। সে হিসাবে তার ঋণকৃত অর্থ জমা হবে। এখানে লক্ষণীয় যে জনাব রফিকের ব্যাংক হিসাবটি খোলার মূল উদ্দেশ্য ঋণের টাকা গ্রহণ করা। জনাব রফিকের ব্যাংক হিসাবের এই বিশেষ বৈশিষ্ট্যটি ঋণ আমানত হিসাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রফিক ব্যাংক কর্মকর্তার পরামর্শে ঋণ আমানত হিসাব খুলেছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা জনাব রফিককে কোন হিসাব খোলার কথা বলেছেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর