"সংরক্ষিত আয় তহবিলের ব্যয়ের হার সর্বদা সাধারণ শেয়ারের ব্যয়ের হারের সমান হয় না।" উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উত্তরণ ব্যয় এবং ব্যক্তিগত কর হারের কারণে সংরক্ষিত আয় তহবিলের ব্যয়ের হার সর্বদা সাধারণ শেয়ারের ব্যয়ের হারের সমান হয় না। উত্তরণ ব্যয় নতুন সাধারণ শেয়ার ইস্যুর ব্যয়কে বৃদ্ধি করে। তবে এটি সংরক্ষিত তহবিলের ব্যয়কে প্রভাবিত করে না। আবার ব্যক্তিগত কর হার সংরক্ষিত তহবিলের ব্যয়ের সাথে সমন্বয় করা হয় তবে সাধারণ শেয়ারের ব্যয়কে প্রভাবিত করে না। তাই উত্তরণ ব্যয় এবং ব্যক্তিগত কর হার উভয়ের কারণে কিংবা এদের যেকোনো একটির কারণে সংরক্ষিত আয় তহবিলের ব্যয়ের হার সর্বদা সাধারণ শেয়ারের ব্যয়ের হারের সমান হয় না।
HSC Finance 1st Paper Chapter 7: মূলধন ব্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 7: মূলধন ব্যয় · সৃজনশীল
"সংরক্ষিত আয় তহবিলের ব্যয়ের হার সর্বদা সাধারণ শেয়ারের ব্যয়ের হারের সমান হয় না।" উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর