নগদ রূপান্তর চক্রবৃদ্ধি পেলে নগদ আবর্তনের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: নগদ রূপান্তর চক্র বৃদ্ধি পেলে নগদ আবর্তনের ওপর হ্রাসকারী প্রভাব পড়ে। নগদ রূপান্তর চক্র হলো কাঁচামাল ক্রয় থেকে শুরু করে উৎপাদিত পণ্য বিক্রি করে নগদ অর্থ পুনরায় হাতে ফিরে আসার মোট সময়। নগদ রূপান্তর চক্রের দৈর্ঘ্য যত বেশি হয়, নির্দিষ্ট হিসাববছরে নগদ তহবিলের আবর্তন বা ঘূর্ণন সংখ্যা তত কমে যায়। পক্ষান্তরে, চক্রের সময় কম হলে নগদ আবর্তনের হার বৃদ্ধি পায়। তাই নগদ রূপান্তর চক্র বৃদ্ধি পেলে নগদ আবর্তনের হার হ্রাস পায়।
HSC Finance 1st Paper Chapter 7: মূলধন ব্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 7: মূলধন ব্যয় · সৃজনশীল
নগদ রূপান্তর চক্রবৃদ্ধি পেলে নগদ আবর্তনের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর