উদ্দীপকের আলোকে সততা লিমিটেডের কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা অধিক লাভজনক হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের সততা লি.-এর লাভজনক মূলধন সংগ্রহের উৎস চিহ্নিত করতে বন্ডের মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। দেওয়া আছে, বন্ডের অভিহিত মূল্য, MV = ১,০০০ টাকা সুদের হার ১২% ∴ সুদের পরিমাণ, I = ১,০০০ × ১২% = ১২০ টাকা বন্ডের বিক্রয়মূল্য, SV = ১,০০০ × (১ – ০.০৫) = ৯৫০ টাকা বন্ডের উত্তরণ ব্যয়, F = ১৫ টাকা ∴ নিট বিক্রয়মূল্য, NSV = SV - F = ৯৫০ - ১৫ টাকা = ৯৩৫ টাকা মেয়াদ, n = ১০ বছর কর হার, T = ৪০% বা, ০.৪০ আমরা জানি, কর-পরবর্তী ঋণ মূলধনের ব্যয়, [গণিত] ∴ কর-পরবর্তী বন্ডের মূলধন ব্যয়, [গণিত] = ৮.১১%। অন্যদিকে, সততা লিমিটেড-এর নতুন শেয়ার মূলধন ইস্যুর ব্যয় ১২.১৬% (গ হতে প্রাপ্ত)। এক্ষেত্রে নতুন শেয়ার ইস্যুর ব্যয় ঋণ মূলধন ব্যয় অপেক্ষা বেশি। ফলে ঋণ মূলধনের মাধ্যমে অতিরিক্ত ১০,০০,০০০ টাকা সংগ্রহ করলে ব্যয় কম হবে। তাই বলা যায় যে, সততা লিমিটেড ঋণ মূলধন সংগ্রহ করলে অধিক লাভজনক হবে।
HSC Finance 1st Paper Chapter 7: মূলধন ব্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 7: মূলধন ব্যয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সততা লিমিটেডের কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা অধিক লা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর