উদ্দীপকে মি. জহির কোন ধরনের অংশীদার? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মিস্টার জহির কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায় কোন মূলধন বিনিয়োগ করে না শুধুমাত্র তার নিজের শ্রম দিয়ে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী এরূপ অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসা লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। উদ্দীপকে কামাল,জামাল ও স্বপন সমঝোতার ভিত্তিতে একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করেন। তাদের পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। তাই তারা ব্যবসা সম্প্রসারণ করতে চায়। কিন্তু তাদের ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারা ব্যবসায়ে সময় দিতে পারে না। তাই তারা মিস্টার জহিরকে অংশীদার হিসেবে নেয়। মিস্টার জহির কোন মূলধন না দিয়ে পরিচালনায় অংশগ্রহণ করে। মিস্টার জহিরের বৈশিষ্ট কর্মী অংশীদারদের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিস্টার জহির একজন কর্মী অংশীদার।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মি. জহির কোন ধরনের অংশীদার? বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর