জনাব কাদেরের সমান মুনাফা দাবি করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব কাদেরের সমান মুনাফা দাবি করা যৌক্তিক। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরুপ অংশীদারের দায় আইন অনুযায়ী অসীম হয়। উদ্দীপকের দেখা যায়,জনাব আবির, কাদের ও রায়হান সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জনাব কাদের ব্যতীত বাকি সকল অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেন। বছর শেষে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। জনাব কাদের মুনাফার সমান অংশ দাবি করে। একজন ঘুমন্ত অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ না করলেও সম মুনাফার অধিকারি। যেহেতু কাদের ব্যবসায়ে অন্য অংশীদারদের ন্যায় সমান মূলধন বিনিয়োগ করেছে এবং সমান দায় বহন করছে তাই সে অন্যদের মত সমান মুনাফাও পাবে। যদি তাকে সমান মুনাফা না দেওয়া হয় তাহলে তাদের অংশীদারি ব্যবসাটি আইন ভঙ্গ করবে।ফলে ব্যবসাটি বিলোপ হতে পারে। তাই জনাব কাদেরের সমান মুনাফা দাবি করা সম্পূর্ণ যৌ ক্তিক।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
জনাব কাদেরের সমান মুনাফা দাবি করার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর