উদ্দীপকের নাবালক অপূর্বর দায় সীমাবদ্ধ হবে”- মূল্যায়ন কর ।
উত্তর: "উদ্দীপকের নাবালক অপূর্বের দায় সীমাবদ্ধ হবে"- উক্তিটি যথার্থ। এরূপ ব্যক্তি যার ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক বলে। অংশীদারি আইন অনুযায়ী একজন নাবালক ব্যক্তি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না।তবে সকল অংশীদারের সম্মতিতে নাবালকে অংশীদার করা যেতে পারে।তবে সে ব্যবসায়ে সীমাবদ্ধ অংশীদারের ভূমিকা পালন করবে। উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টির একজন অংশীদার মিস্টার অয়ন তিন বছর পর মারা গেলে তার নাবালক সন্তান অপূর্বকে আলোচনার ভিত্তিতে ব্যবসায়ের অংশীদার করা হয়। ব্যবসায়ের একজন নাবালক অংশীদার সীমাবদ্ধ অংশীদারের ন্যায় সীমিত দায় বহন করবে।অর্থাৎ সে যে মূলধন বিনিয়োগ করেছে সে পরিমাণ দায় সে বহন করবে।এর অতিরিক্ত দায় বহনে তাকে বাধ্য করা যাবে না। তাই বলা যায়,উদ্দীপকের অপূর্বের দায় সীমাবদ্ধ হবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের নাবালক অপূর্বর দায় সীমাবদ্ধ হবে”- মূল্যায়ন কর ।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর