বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন্য করণীয় সম্পর্কে মতামত দাও।
উত্তর: রাসেলের সীদ্ধান্তের প্রক্ষিতে 'কাচ্ছি হাউস'' টিকিয়ে রাখার জন্য রাজিব ও রনির নতুন চুক্তি করতে হবে বলে আমি মনে করি। অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলে। অংশীদারি সম্পর্কের বিলুপ্তি হলেই ব্যবসা বন্ধ হয়ে যাবে এমন নাও হতে পারে।নতুন সম্পর্ক গঠন করে অংশীদারী ব্যবসায়ের পুনর্গঠন করা যায়। উদ্দীপকে দেখা যায় মুনাফা বন্টন নিয়ে রাসেলের সাথে অপর দুই বন্ধুর মতবিরোধ দেখা দেয়। এরপর রাসেল এই ব্যবসায়ে আর থাকবে না বলে লিখিতভাবে জানিয়ে দেয়। ফলে তাদের মধ্যে আর কোন অংশীদারি সম্পর্ক থাকবে না। এক্ষেত্রে রাজিব,রনি ও রাসেলের মধ্যকার অংশীদারী ব্যবসাটি বিলুপ্ত হয়ে রাজিব ও রনি নতুন চুক্তি করে তাদের ব্যবসাটি পুনর্গঠন করতে পারে। এক্ষেত্রে তারা চাইলে নতুন অংশীদারও গ্রহণ করতে পারবে। তাই বলা যায়, "কাচ্চি হাউস" দোকানকে টিকিয়ে রাখতে ব্যবসাটি পুনর্গঠন করতে হবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর