উদ্দীপকে তমালিকার দায় 'অস্বীকার করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তমালিকা নাবালক অংশীদার, তার দায় অস্বীকার করার যৌক্তিকতা রয়েছে। অংশীদারি আইন অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক অংশীদার বলে। এ ধরনের অংশীদারকে ব্যবসায়ের কোনো দায় বহন করতে হয় না এবং কোনো দায়-দেনার জন্য তাকে দায়ী করা যায় না। তবে এরূপ অংশীদার সাবালকত্ব প্রাপ্তির পর ব্যবসায়ের অংশীদার না হয়েও যদি শুধু আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার বলে পরিচয় দেয় তবে সেক্ষেত্রে তাকে দায়ী করা যাবে। উদ্দীপকে জামাল, কামাল ও শাহেদ লিখিত চুক্তির ভিত্তিতে ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। কিন্তু ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে কামালের মৃত্যুর পর তাঁর ১৫ বছরের কন্যা তমালিকাকে ব্যবসায়ে সম্পৃক্ত করতে জামাল ও শাহেদ সম্মত হয়। এক বছর পর প্রতিষ্ঠানের ৭৫,০০০ টাকা লোকসান হয়। কিন্তু তমালিকা কোনো দায় বহন করে না। অংশীদারি আইন অনুযায়ী নাবালক অংশীদারকে ব্যবসায়ের দায়দেনার জন্য কোনোভাবেই দায়ী করা যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির তমালিকা একজন নাবালক অংশীদার। তাকে ব্যবসায়ের কোনো দায়ভার বহন করতে হবে না। তাই প্রতিষ্ঠানের লোকসানের দায়ভার নিতে তমালিকা অস্বীকৃতি জানায়। তমালিকার এই অস্বীকৃতি জানানোর বিষয়টি আইন অনুযায়ী সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে তমালিকার দায় 'অস্বীকার করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর