জেরিন ও জেবার ব্যবসায়য়ে জেবা কোন ধরনের অংশীদার?
উত্তর: জেরিন ও জেবার ব্যবসায় ও জেবা একজন ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করেন, কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন না, তাকে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলে। এধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশ না নিলেও এদের দায় সাধারণ অংশীদারের মতোই অসীম। তবে, কোন কারনে এরা ব্যবসায় থেকে অব্যাহতি নিলে অন্য অংশীদারদের মতো বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। উদ্দীপকে দেখা যায়, জেরিন ও জেবা সমঝোতার ভিত্তিতে একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। জেবা ব্যস্ততার কারণে ব্যবসায় পরিচালনার অংশ নিতে পারে না । তিনি অংশীদারী ব্যবসায় অধিকার থাকা সত্বেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেন না, যা ঘুমন্ত অংশীদারকে নির্দেশ করে। তাই বলা যায় জেবা ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
জেরিন ও জেবার ব্যবসায়য়ে জেবা কোন ধরনের অংশীদার?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর