পাওনা আদায় জেরিন ও জেবা কি ব্যবস্থা নিতে পারে বিশ্লেষণ কর?
উত্তর: পাওনা আদায় জেরিন ও জেবা কোন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেনা বলে আমি মনে করি। কারণ তাদের ব্যবসায়ীটির নিবন্ধন করা হয়নি। আমি মনে করি তারা আদালতের কাছে মামলা করতে পারবে না কারণ তাদের ব্যবসাটি নিবন্ধিত নয়। নিবন্ধকের অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলে। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বুঝায়। নিবন্ধিত অংশীদারী ব্যবসা অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের তুলনায় আইনগত অনেক সুযোগ-সুবিধা লাভ করে। উদ্দীপকে দেখা যায়, জেরিন ও জেবা সমঝোতার ভিত্তিতে একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। জেবা ব্যস্ততার কারণে ব্যবসায় পরিচালনার অংশ নিতে পারে না। কাছে ৫০ হাজার টাকা পাওনা হলো। তারা তাদের প্রতিষ্ঠানটি সরকারের নিয়ম কানুন অনুসারে তালিকাভুক্ত করেননি। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায পাওনা আদায়ে বাধার সম্মুখীন হয়। আইন অনুযায়ী অনিবন্ধিত ব্যবসা ১০০ টাকার অধিক কোন পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের ২ বান্ধবীর ব্যবসাটি অনিবন্ধিত হওয়ায় তারা তাদের পাওনাদারের বিরুদ্ধে পাওনা আদায়ে আদালতে মামলা করতে পারছে না।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
পাওনা আদায় জেরিন ও জেবা কি ব্যবস্থা নিতে পারে বিশ্লেষণ কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর