তুমি কি মনে কর মি. মিতু অন্যদের মতো সমান মুনাফা পাবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মিতু অন্যদের মতো সমান মুনাফা পাবে বলে আমি মনে করি। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে,লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদার ব্যবসায়ের অসীম দায় বহন করে। উদ্দীপকে মামুন, হাবিব, সাইফুল ও মিতু মিলে একটি অংশীদারি ব্যবসা গঠন করে। মামুন ব্যবসার একজন কর্মী অংশীদার। হাবিব, সাইফুল ও মামুন ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করলেও মিতু অংশগ্রহণ করেনি। বছর শেষে সে সমান মুনাফা দাবি করে। বৈশিষ্ট্য অনুযায়ী মিতু একজন ঘুমন্ত অংশীদার। কারন সে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেনি। যেহেতু সে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে এবং অসীম দায়ও বহন করছে তাই সে আইন অনুযায়ী অন্যান্য অংশীদারের ন্যায় সমান মুনাফা পাবে। তাই বলা যায় মিতুর মুনাফা দাবি করা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
তুমি কি মনে কর মি. মিতু অন্যদের মতো সমান মুনাফা পাবে? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর