উদ্দীপকে "বাঁধন ফ্যাশন হাউস" কোন ধরনের অংশীদারী ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "বাঁধন ফ্যাশন হাউস" সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। যে অংশীদারের ব্যবসায়ের কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত এবং একজনের দায় অসীম থাকে, তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। এক্ষেত্রে সীমিত বা সীমাহীন দুই প্রকার দায় বিশিষ্ট অংশীদার থাকেন।সীমিত অংশীদারি প্রতিষ্ঠানের অবশ্যই নিবন্ধিত হতে হবে । অন্যথায়, তা আইনের দৃষ্টিতে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে বিবেচিত হবে। উদ্দীপকে দেখা যায়, মুনির,মুসা ও মিঠুন পারস্পরিক সমঝোতায় নারায়ণগঞ্জের বিসিক এলাকায় "বাঁধন ফ্যাশন হাউস" নামে একটি বাইং হাউজ প্রতিষ্ঠা করেন। চুক্তি অনুযায়ী মুসার মূলধন ও দায়ের পরিমাণ সমান। এখানে দেখা যায় একজনের মূলধন ও দায় এর পরিমাণ সীমিত। আর এ থেকে বোঝা যায় উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানটি হলো সীমাবদ্ধ অংশীদারী ব্যবসা। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি প্রতিষ্ঠান।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে "বাঁধন ফ্যাশন হাউস" কোন ধরনের অংশীদারী ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর