উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসার সংগঠন। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি হলো অংশদারী ব্যবসা সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে কোন ব্যবসায়ী গঠন ও পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসা বলে। সাধারণত অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা ২ থেকে ২০ জন। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন হতে পারে। এক্ষেত্রে সদস্যরা ব্যবসায় পরিচালনার জন্য চুক্তি করে। অংশীদারের ব্যবসার ক্ষেত্রে কোন অংশীদারের অর্থ সংকট করতে পারে। কিন্তু তাদের ব্যবসায় পরিচালনা করার মত যোগ্যতা আছে। আবার, কারো প্রচুর অর্থ আছে কিন্তু ব্যবসা পরিচালনা করার জন্য সময় বা যোগ্যতা নেই। এ ধরনের নানা রকম যোগ্যতার সমন্বয়ে অংশীদারের ব্যবসায় গঠন হয়। উদ্দীপকে দেখা যায়, রাজন, রাব্বি ও রাফি তিন বন্ধু চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় পরিচালনা করেন। সরকার কর্তৃক নির্ধারিত অফিসে তারা তাদের ব্যবসার নাম তালিকাভুক্ত করেননি। এখানে তারা যে ব্যবসা গঠন করে তা হল অংশীদারের ব্যবসায়। তাই বলেছে গঠন হচ্ছে অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসার সংগঠন। ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর