উদ্দীপকে বর্ণিত তারেক কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তারেক আচরণে অনুমিত অংশীদার। কোন ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও যদি মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোন আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ীর অংশীদার বলে পরিচয় করে দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। এরূপ অংশীদার অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। এমনকি ব্যবসা হতে মুনাফা গ্রহণ করে না। তবে ব্যবসায় থেকে তার কাজের জন্য কমিশন গ্রহণ করেন। উদ্দীপকের মি. আলিম ও রাজিব "চাঁদনী ট্রেডার্স" নামে একটি অংশীদারী প্রতিষ্ঠান পরিচালনা করে। তাদের বন্ধু তারেক প্রায় ওই প্রতিষ্ঠানে যাতায়াত করে। এ কারণে অনেকেই তাকে ঐ প্রতিষ্ঠানের একজন অংশীদার মনে করেন। তারেক নিজেও মাঝে মাঝে নিজেকে অংশীদার বলে পরিচয় দেন। তারেকের এমন বৈশিষ্ট্য আচরণে অনুমিত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে তারেকে আচরনে অনুমিত অংশীদার।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তারেক কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর