তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে তাদের পাওনা আদায় করতে পারবে? তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না। নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকা ভুক্ত করণ কে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধন কে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকের ক,খ ও গ সমঝোতার ভিত্তিতে একটা অংশীদারি ব্যবসা গঠন করলেও তা নিবন্ধন করেননি। তিনজনের মূলধনের পরিমাণ সমান এবং মুমাফা ভোগের হার ও সমানুপাতিক। তবে "ক" তার মূলধনের অতিরিক্ত তাই বহন করবে না। প্রতিষ্ঠানটি বর্তমানে অনেক চেষ্টা করেও একজন দেনাদার নিকট হতে ২০,০০০ টাকা আদায় করতে পারছে না। পাওনা আধার জন্য তারা আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। অংশীদারী আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ের সুবিধা পেতে হলে নিমন্ত্রণ করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধা ও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিবন্ধন করা ছিল না। তাই আমি মনে করি, নিমন্ত্রণ না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবেনা।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে তাদের পাওনা আদায় করতে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর