আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়?
উত্তর: কোন ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও যদি মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোন আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার বলে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। আচরণে অনুমিত অংশীদার এমন একজন ব্যক্তি যিনি অংশীদার না হয়েও আচরণের মাধ্যমে নিজেকে ব্যবসায়ীর অংশীদার হিসেবে পরিচিত দেন। এরূপ অংশীদার ব্যবসার মূলধন বিনিয়োগ করে না। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। এমন কি ব্যবসা হতে মুনাফা গ্রহণ করে না। তবে ব্যবসায় তার কাজের জন্য কমিশন গ্রহণ করে। কিন্তু তার আচরণ দ্বারা প্রভাবিত হয়ে যদি তৃতীয় পক্ষ ব্যবসায়ের ঋণ প্রদান করে তবে পণ্য দ্রব্য সরবরাহের কারণে পাওনাদার সৃষ্টি হয়,সেজন্য আচরণে অনুমিত অংশীদার দায়বদ্ধ হয়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়?
উত্তর