তিন বছরের জন্য গঠিত ব্যবসায়টি কোন ধরনের সাধারণ অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: তিন বছরের জন্য গঠিত ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় ২ ভাগে বিভক্ত। যথা- (১) নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়। (২) নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসায়। এরূপ ব্যবসায়ের সময় শেষ হলে বা উদ্দেশ্য বাস্তবায়িত হলে আপনা আপনি বিলোপ ঘটে। তবে সময় শেষ হওয়ার পর বা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরও যদি চলতে থাকে তবে তা নির্দিষ্ট না হয়ে ঐচ্ছিক হয়ে যায়। উদ্দীপকের নয়ন ও তার তিন বন্ধু মিলে ২০২০ সালে মৌখিক সমঝোতার ভিত্তিতে তিন বছরের জন্য একটি ব্যবসায় শুরু করেন। তাদের চুক্তিতে উল্লেখ ছিল তারা ব্যবসায়টি তিন বছর করবে। নির্দিষ্ট সময় উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, তিন বছরের জন্য গঠিত ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
তিন বছরের জন্য গঠিত ব্যবসায়টি কোন ধরনের সাধারণ অংশীদারি ব্যবসায়? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর