অংশীদারি ব্যবসায়ের একটি মৌলিক উপাদানের সংকট দেখা দিলে উল্লিখিত ব্যবসায়টি বিলুপ্ত হয়- তোমার মতামত দাও।
উত্তর: অংশীদারি ব্যবসায়ের একটি মৌলিক উপাদান অর্থাৎ চুক্তির সংকট দেখা দিলে উল্লিখিত ব্যবসায়টি বিলুপ্ত হয়, উক্তিটির সাথে আমি একমত। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। তবে চুক্তি করতে সক্ষম এমন দুইজন অসীম দায়সম্পন্ন ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করতে হয়। উদ্দীপকে নয়ন ও তার তিন বন্ধু মিলে ২০২০ সালে মৌখিক সমঝোতার ভিত্তিতে তিন বছরের জন্য একটি ব্যবসায় শুরু করেন। ভালো মুনাফা হওয়ায় মেয়াদ শেষে তারা ব্যবসায়টি বন্ধ না করে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে মুনাফা বণ্টন নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে ব্যবসায়টি বন্ধ হয়ে যায়। অংশীদারি ব্যবসায় গঠিত হয় চুক্তিবলে। কিন্তু যদি কোনো কারণে অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের অবসায়ন, ব্যবসায়ের যাবতীয় বিষয়-সম্পত্তি ও দেনা-পাওনার নিষ্পত্তি ঘটলে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে। উদ্দীপকের ব্যবসায়ের সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন নিয়ে মতপার্থক্য দেখা দেয়। এমতাবস্থায় অংশীদারি আইন অনুযায়ী তাদের ব্যবসায়টির বিলোপসাধন হবে। তাই আমি মনে করি, অংশীদারি ব্যবসায়ের একটি মৌলিক উপাদান অর্থাৎ চুক্তির সংকটের কারণে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির বিলুপ্ত হয়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
অংশীদারি ব্যবসায়ের একটি মৌলিক উপাদানের সংকট দেখা দিলে উল্লিখিত ব্যব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর