রূপা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ব্যবসায়টির কীরূপ বিলোপসাধন ঘটবে? মতামত দাও।
উত্তর: রূপা মানসিক ভারসাম্যহীন হওয়ায় উদ্দীপকের ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপ হবে। অংশীদারদের মধ্যকার চুক্তির অবসায়নকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। অংশীদারদের আবেদনের প্রেক্ষিতে আদালত এরূপ বিলোপসাধনের নির্দেশ দিয়ে থাকে। উদ্দীপকের রূপা ও রত্না তাদের আরও সাত বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি ফ্যাশন হাউজের ব্যবসায় শুরু করেন। রাইশা একজন অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনার। এ কারণে তাকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু রাইশা কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রূপা মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতায় পড়ে। অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদার চুক্তি ভঙ্গ করলে অথবা পাগল হয়ে গেলে ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। উদ্দীপকে কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। এদের মধ্যে রূপা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, যা আদালতের নির্দেশে বিলোপের শর্ত পূরণ করে। তাই আমি মনে করি, রূপা মানসিক ভারসাম্যহীন হওয়ায় উদ্দীপকের ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপ হবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
রূপা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ব্যবসায়টির কীরূপ বিলোপসাধন ঘটবে? মতাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর