উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে সাধারণত অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এরূপ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা বেশি হয় এবং ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। এরূপ দায়ের জন্য কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হতে পারে। উদ্দীপকের মি. মামুন তার বন্ধু কল্লোলসহ আরও ৭ জন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মি. মামুন ব্যবসায় পরিচালনা করতে পারবে না বলে জানান। সর্বসম্মতিক্রমে কল্লোলকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া হয়। উক্ত ব্যবসায়ের প্রত্যেক অংশীদারের দায় অসীম, এই বৈশিষ্ট্যটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে সাধারণত অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে কোন ধরনের অংশীদারি ব্যবসায় সং…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর