উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবস্থায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এরূপ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা বেশি হয় এবং ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। এরূপ দায়ের জন্য কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হতে পারে। উদ্দীপকের রতন, রজব ও বাবর তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে প্রত্যেকেই সমান মূলধন বিনিয়োগ করে যশোরে একটি আধুনিক প্রিন্টিং প্রেস চালু করে। তিনজনে মিলেমিশে ও কাজ ভাগ করে মনোযোগ দিয়ে কাজ করায় এখন তাদের আরেকটা মেশিন উঠানোর প্রয়োজন। উক্ত ব্যবসায়ের প্রত্যেক অংশীদারের দায় অসীম, এই বৈশিষ্ট্যটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবস্থায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর