বন্ধুদের নতুন ধরনের অংশীদার নেয়ার সিদ্ধান্তের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বন্ধুদের নেওয়া নতুন অংশীদার হলো সীমিত অংশীদার, প্রতিষ্ঠানের স্বার্থে উক্ত অংশীদার নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। যে অংশীদারের দায় ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ তাকে সীমিত অংশীদার বলে। এরূপ অংশীদার আইন অনুযায়ী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এছাড়াও এরা ব্যবসায় হতে ঋণ গ্রহণ বা অর্থ উত্তোলন করতে পারে না। উদ্দীপকের রতন, রজব ও বাবর তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে প্রত্যেকেই সমান মূলধন বিনিয়োগ করে যশোরে একটি আধুনিক প্রিন্টিং প্রেস চালু করে। তিনজনে মিলেমিশে ও কাজ ভাগ করে মনোযোগ দিয়ে কাজ করায় এখন তাদের আরেকটা মেশিন উঠানোর প্রয়োজন। কিন্তু হাতে নগদ টাকা না থাকায় তারা এমন অংশীদার নেওয়ার কথা ভাবছে তার দায় যেমনই হোক না কেন পরিচালনায় অংশ নিতে পারবে না। উদ্দীপকের অংশীদারগণ তাদের ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের হাতে পর্যাপ্ত টাকা না থাকায় তারা নতুন অংশীদার নেওয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে তারা এমন অংশীদার নিতে চাচ্ছেন যে কিনা মূলধন দিলেও পরিচালনায় অংশ নিতে পারবে না। তারা যে ধরনের নতুন অংশীদারের কথা ভাবছে তা সীমিত অংশীদারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই এক্ষেত্রে নতুন অংশীদার হবে সীমিত অংশীদার। প্রতিষ্ঠানের স্বার্থে এমন অংশীদার নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। কারণ এতে ব্যবসায়টি সম্প্রসারিত হবে এবং সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধিত হবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
বন্ধুদের নতুন ধরনের অংশীদার নেয়ার সিদ্ধান্তের যথার্থতা উদ্দীপকের আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর