উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের সময় শেষ হলে বা উদ্দেশ্য বাস্তবায়িত হলে আপনা আপনি বিলোপ ঘটে। তবে সময় শেষ হওয়ার পর বা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরও যদি চলতে থাকে তবে তা নির্দিষ্ট না হয়ে ঐচ্ছিক হয়ে যায়। উদ্দীপকের আরাফাত, হিমেল, সিয়াম ও সাজিদ সমঝোতার ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসের জন্য দুটি স্টল ভাড়া নেয়। তাদের মধ্যে সকলে ব্যবসায়ে অংশগ্রহণ করলেও সাজিদ করেনি। নির্দিষ্ট উদ্দেশ্য উল্লিখিত অংশীদারি ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর