সাজিদের সমান মুনাফা দাবির যৌক্তিকতা বর্ণনা কর।
উত্তর: বউদ্দীপকের সাজিদ ঘুমন্ত অংশীদার, তার সমান মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সবসময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের আরাফাত, হিমেল, সিয়াম ও সাজিদ সমঝোতার ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসের জন্য দুটি স্টল ভাড়া নেয়। তাদের মধ্যে সকলে ব্যবসায়ে অংশগ্রহণ করলেও সাজিদ করেনি। সাজিদ সমান মুনাফা দাবি করে। ফলে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অংশীদারি আইন অনুযায়ী ঘুমন্ত অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ না করলেও সমান মুনাফা ভোগ করার অধিকারী। এছাড়াও অংশীদারি চুক্তিতে মুনাফা বণ্টনের কথা উল্লেখ না থাকলে সবাই সমান হারে মুনাফা পাবে। উদ্দীপকের সংগঠনে ৪ জন সদস্য রয়েছে এবং এরা প্রত্যেকেই সমান মুনাফা পাওয়ার দাবিদার। তাই আমি মনে করি, ঘুমন্ত অংশীদার হিসেবে সাজিদের সমান মুনাফা দাবির বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
সাজিদের সমান মুনাফা দাবির যৌক্তিকতা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর