যে কারণে অংশীদারেরা পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হলো উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে অংশীদাররা তাদের পাওনা অর্থ আদালতের আশ্রয় নিয়েও আদায় করতে ব্যর্থ হয়। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকের মি. নাবিন, জুবায়ের ও মাহিম তিনবন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১৯৩২ সালের আইন অনুযায়ী একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমঝোতা মোতাবেক মি. 'নাবিন' ব্যবসায়ে কোনো পুঁজি বিনিয়োগ করবেন না। তবে তিনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবেন। ব্যবসায় সুন্দরভাবে পরিচালিত হলেও দেনাদার মি. 'জহির' এর নিকট পাওনা ১,২০,০০০ টাকা আদায় করা যাচ্ছে না। এমনকি তারা আদালয়ের আশ্রয় নিয়েও ব্যর্থ হয়। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধাও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির নিবন্ধন না থাকার কারপ্লেই তারা তাদের পাওনা টাকা আদায় করতে পারেনি।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
যে কারণে অংশীদারেরা পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হলো উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর