উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের অবসায়ন হতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন হবে। অংশীদারদের মধ্যকার চুক্তির অবসায়নকে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। অংশীদারদের আবেদনের প্রেক্ষিতে আদালত এরূপ বিলোপসাধনের নির্দেশ দিয়ে থাকে। যেসব কারণে আদালত অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটাতে পারে তন্মধ্যে- কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি কিংবা দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হওয়া উল্লেখযোগ্য। উদ্দীপকের কামাল, জামাল ও স্বপন সমঝোতার ভিত্তিতে একটি অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তাদের পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। তাই তারা ব্যবসায়টি সম্প্রসারণ করতে চায়। কিন্তু তাদের ব্যক্তিগত ব্যস্ততার জন্য ব্যবসায়ে সময় দিতে পারে না। তাই ব্যবসায় পরিচালনায় দক্ষতা থাকায় তারা মি. জহিরকে অংশীদার হিসেবে নেয়। জহির কোনো মূলধন না দিয়েও ব্যবসায় পরিচালনায় অংশ নেয়। ৩ বছর পর জহির গুরুতর অসুস্থ হলে ব্যবসায় হতে অব্যাহতি নেয়। তাই তারা প্রতিষ্ঠানটি নিয়ে চিন্তিত। উদ্দীপকে দেখা যায় তিন বন্ধু একটি অংশীদারি ব্যবসায় গঠন করে এবং জহির তাদের কর্মী অংশীদার। এদের মধ্যে জহির গুরুতর অসুস্থ হলে তিনি ব্যবসায় পরিচালনায় অক্ষম হয়ে পড়েন। অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদার গুরুতর অসুস্থ হয়ে ব্যবসায় হতে অবসর নিলে ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে। তাই এরূপ পরিস্থিতিতে তাদের ব্যবসায়টি আদালতের নির্দেশে বিলোপসাধন হবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের অবসায়ন হতে পারে? তোমার মতামত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর