উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে এবং অন্য সকল অংশীদারের দায় সীমাহীন তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ে অনেক সময় মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন সাধারণ অংশীদার গ্রহণে সম্ভাব্য পরিচালনাগত জটিলতা দেখা দেয়ার ভয় থাকে। এমতাবস্থায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগের মাধ্যমে সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা হয়। উদ্দীপকের ক, খ ও গ মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করে। চুক্তি মোতাবেক তিন জনে সমপরিমাণ মূলধন বিনিয়োগ করে। মুনাফাও সমান হারে ভোগ করে। তবে চুক্তির শর্ত অনুযায়ী ক তার মূলধনের অতিরিক্ত দায় বহন করে না। ক এর বৈশিষ্ট্য বিবেচনায় সে সীমাবদ্ধ অংশীদার হওয়ায় উদ্দীপকের ব্যবসায়টি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর