তুমি কী মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকে ক, খ ও গ মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করে। চুক্তি মোতাবেক তিনজনে সমপরিমাণ মূলধন বিনিয়োগ করে। মুনাফাও সমান হারে ভোগ করে। তবে চুক্তির শর্ত অনুযায়ী ক তার মূলধনের অতিরিক্ত দায় বহন করে না। প্রতিষ্ঠানটি বর্তমানে অনেক চেষ্টা করেও একজন দেনাদারের কাছ থেকে ১০,০০০ টাকা পাওনা আদায় করতে পারছে না। এমতাবস্থায় অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধাও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মৌখিক চুক্তিতে গঠিত হয়, যা নিবন্ধিত না হওয়ারই প্রমাণ। তাই আমি মনে করি, নিবন্ধন না থাকার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে না।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
তুমি কী মনে কর প্রতিষ্ঠানটি আদালতের মাধ্যমে পাওনা আদায় করতে পারবে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর