উদ্দীপকে মি. মনি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. মনি ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এমন কিছু ব্যক্তি আছে যাদের ব্যবসায়ে মূলধন' বিনিয়োগ করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু ব্যবসায়ে শ্রম দেওয়ার মতো সময় বা যোগ্যতা নেই তারাই ঘুমন্ত অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদান করে। উদ্দীপকে রনি, মনি ও জনি তিনজন বন্ধু। তিন জনে মিলে গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি গঠন করে। যেখানে রনি ও মনি মূলধন বিনিয়োগ করলেও রনি পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু মনি করে না। মনির এমন বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. মনি ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মি. মনি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর