বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলতে কী বুঝ?
উত্তর: যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধনগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন, যা ১৯৩২ সালের ৪২ ধারা অনুযায়ী ঘটে থাকে। এক্ষেত্রে যে কারণগুলোর কারণে এমন বিলোপ ঘটে তা হলো: নির্দিষ্ট সময়ের জন্য কোনো অংশীদারি ব্যবসায় স্থাপিত হলে এবং ঐ সময় উত্তীর্ণ হলে; একক বা একাধিক কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠান গঠিত হলে এবং কার্য বা কার্যসমূহ সম্পাদিত হলে; কোনো অংশীদারের মৃত্যু হলে; কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলতে কী বুঝ?
উত্তর