উদ্দীপকের প্রতিষ্ঠানের সকল অংশীদারের প্রত্যেকের দায়ের পরিমাণ কারণ উল্লেখপূর্বক নির্ধারণ কর।
উত্তর: উদ্দীপকে সুমন ও রওনক সাধারণ অংশীদার, রহিম ঘুমন্ত অংশীদার। এবং আদনান কর্মী অংশীদার হিসেবে এদের প্রত্যেকের দায় অসীম। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ অংশীদার বলে। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। অন্যদিকে যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না শুধু শ্রম বা দক্ষতা দেয় তাকে কর্মী অংশীদার বলে। উদ্দীপকের সুমন, রহিম ও রওনক তিন বন্ধু তিন লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হন। তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ আদনানকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। আদনান মূলধন বিনিয়োগ না করেই অংশীদার হন। ব্যবসায়টি ২০২৩ সালে ১,২০,০০০ টাকা লোকসান করে। ব্যবসায়ে সুমন ও রওনক অংশগ্রহণ করলেও রহিম ব্যবসায়ে অংশগ্রহণ করে না। অংশীদারি আইন অনুযায়ী সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার এবং কর্মী অংশীদার এদের প্রত্যেকের দায় অসীম। অসীম দায় বলতে বিনিয়োগকৃত মূলধনের বাইরে ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ হওয়াকে বোঝায়। এক্ষেত্রে কোনো দেউলিয়া অংশীদারের দায়ও অন্যদের বহন করতে হয়। এবং কোনো পাওনাদার যেকোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে পারে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের সকল অংশীদারের প্রত্যেকের দায়ের পরিমাণ কারণ উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর