উদ্দীপকে সোহানের দাবি যৌক্তিক কি? ব্যবসায়টির মুনাফা বণ্টনের বিষয়টি বর্ণনা কর।
উত্তর: কর্মী অংশীদার হিসেবে উদ্দীপকের সোহানের অধিক মুনাফা দাবি অযৌক্তিক। যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হেসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে। উদ্দীপকের সুজন, রাকিব ও সোহান শরিকানার ভিত্তিতে ঢাকার মতিঝিলে একটি রেস্তোরাঁ ব্যবসায় শুরু করেন। এদের মধ্যে সুজন ও রাকিব ব্যবসায়ে মূলধন সরবরাহ করলেও সোহান কোনো মূলধন দেয়নি। তবে সোহানের ব্যবসায়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতার কারণেই ব্যবসায়টি ভালোভাবে চলছে। এক্ষেত্রে সোহান তার কাজের জন্য অধিক মুনাফা দাবি করছে। চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতি বণ্টিত হয়। চুক্তিপত্রে এ ব্যাপারে কিছু উল্লেখ না থাকলে অংশীদাররা তা সমানভাবে ভাগ করে নেয়। এক্ষেত্রে কেউ চাইলেও অতিরিক্ত লাভের অংশ ভোগ করতে পারবে না। তাই আমি মনে করি, কর্মী অংশীদার হিসেবে উদ্দীপকের সোহানের অধিক মুনাফা দাবি অযৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে সোহানের দাবি যৌক্তিক কি? ব্যবসায়টির মুনাফা বণ্টনের বিষয়টি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর