আচরণে অনুমিত অংশীদার? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও যদি মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার বলে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। আচরণে অনুমিত অংশীদার এমন ব্যক্তি যিনি অংশীদার না হয়েও আচরণের মাধ্যমে নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয়। এরূপ অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। এমনকি ব্যবসায় হতে মূনাফাও গ্রহণ করে না। তবে ব্যবসায়ে তার কাজের জন্য কমিশন গ্রহণ করেন। কিন্তু তার আচরণ দ্বারা প্রভাবিত হয়ে যদি তৃতীয় পক্ষ ব্যবসায়ে ঋণ প্রদান করে বা ব্যবসায়ে পণ্য-দ্রব্য সরবরাহের কারণে পাওনাদার সৃষ্টি হয় সেজন্য আচরণে অনুমিত অংশীদার দায়বদ্ধ হয়। তাছাড়া এসব অংশীদারের ব্যবসায়ে ভোটাধিকারের অধিকার থাকে না।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
আচরণে অনুমিত অংশীদার? ব্যাখ্যা করো।
উত্তর