ওই ফার্মটি কী কারণে পাওনা অর্থ আদায়ে আইনগত কোনো পদক্ষেপ নিতে পারছে না? তোমার মতামত দাও।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে ফার্মটি পাওনা অর্থ আদায়ে আইনগত পদক্ষেপ নিতে পারছে না। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বুঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বুঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যত সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকের আসিফ, নাবিল ও নিশাত তিন বন্ধু মৌখিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি পোশাক তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। তাঁরা নিজেদের তৈরি পোশাক বিভিন্ন মার্কেটে ও শোরুমে বিক্রয় করেন। প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে তাঁরা মূলধনবিহীন সিয়ামকে অংশীদার হিসেবে নেন। প্রতিষ্ঠানটি বেশ কয়েকজনের কাছে পাওনা টাকা আদায়ে বারবার তাগাদা দিয়েও ব্যর্থ হচ্ছে। এমনকি তাঁরা পাওনা আদায়ে আইনগত কোনো ব্যবস্থাও নিতে পারছেন না। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি দাওয়া আদায়ের সুবিধা পেতে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা না থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নিবন্ধন করা ছিল না। তাই আমি মনে করি, নিবন্ধন না থাকার কারণে ফার্মটি পাওনা অর্থ আদায়ে আইনগত পদক্ষেপ নিতে পারছে না।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
ওই ফার্মটি কী কারণে পাওনা অর্থ আদায়ে আইনগত কোনো পদক্ষেপ নিতে পারছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর