প্রতিষ্ঠানটির পরিণতি সম্বন্ধে তোমার মতামত দাও।
উত্তর: বর্তমান অবস্থায় উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে। যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন বলে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী এরূপ বিলোপ সাধন হয়ে থাকে। উদ্দীপকের কণা ও তমা ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের ব্যবসায়ে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে তারা তাদের ঘনিষ্ট বান্ধবী মুনাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। তবে তিনি ৬ লক্ষ টাকা মূলধন দিলেও ব্যবসায়ে পরিচালনায় অংশগ্রহণ করবেন না। ২০১৫ সালে আদালত মুনাকে দেউলিয়া ঘোষনা করে। দুর্ভাগ্যবশত অল্প কিছু দিন পরে কণা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। অংশীদারি আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যদি কোনো অংশীদার মারা যায় বা কোনো অংশীদার দেউলিয়া হয় তবে ব্যবসায়টির কয়েকেটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ সাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, মুনা নামক একজন অংশীদার দেউলিয়া হয়ে যায় এবং কণা মারা যায়। এমতাবস্থায় মুনার দেউলিয়াত্ব এবং কণার মৃত্যুর কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ হবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
প্রতিষ্ঠানটির পরিণতি সম্বন্ধে তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর