অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝায়?
উত্তর: অংশীদারদের অসীম দায় বলতে বিনিয়োজিত মূলধনের বাইরেও তাদের দায় সৃষ্টি হওয়াকে বুঝায়। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের যে কোনো দেনার জন্য প্রত্যেক অংশীদারকে এককভাবে ও যৌথভাবে দায়ী থাকতে হয়। অর্থাৎ কোনো পাওনাদার ব্যবসায় থেকে তার সম্পূর্ণ ঋণের টাকা বুঝে না পেলে প্রাথমিকভাবে ব্যবসায়ের সম্পত্তি ও সম্পদ ব্যবহার করা হয়। তাতেও দেনা পরিশোধ না হলে অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি হতে তা পরিশোধ করতে হয়। প্রয়োজনে এ প্রক্রিয়া অংশীদারদের দেউলিয়া ঘোষিত না হওয়া পর্যন্ত চলতে পারে। তাছাড়া ব্যবসায়ের দায় প্রাথমিকভাবে সকল অংশীদারদের উপর বর্তালেও অবস্থা বিশেষে একের দায় অন্যের উপর, এমনকি সকলের দায় একজনের উপরও অর্পিত হতে পারে। অংশীদারি ব্যবসায়ের এরূপ দায়কেই অংশীদারদের অসীম দায় বলে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝায়?
উত্তর