উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? বর্ণনা কর।
উত্তর: তিন বছরের জন্য গঠিত ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারি, ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের সময় শেষ হলে বা উদ্দেশ্য বাস্তবায়িত হলে আপনা আপনি বিলোপ ঘটে। তবে সময় শেষ হওয়ার পর বা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরও যদি চলতে থাকে তবে তা নির্দিষ্ট না হয়ে ঐচ্ছিক হয়ে যায়। উদ্দীপকের রাজিব, রাকেশ, সুজন ৫০,০০০ টাকা, ৭০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার মূলধন দিয়ে লিখিত সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় শুরু করেন। তারা ৩ বছর মেয়াদের জন্য মৌসুমি ফলের ব্যবসায় শুরু করেন। নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় গঠিত হয়। তাই বলা যায়, তিন বছরের জন্য গঠিত ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর