সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কী? ব্যাখ্যা কর।
উত্তর: যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে এবং অন্য সকল অংশীদারের দায় সীমাহীন তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের সাধারণ প্রকৃতি হলো এর অংশীদারদের দায় অসীম হয়। কিন্তু যদি কোনো অংশীদারি ব্যবসায়ে এর এক বা একাধিক সদস্যের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে সীমাবদ্ধ হয় তবে তা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নামে অভিহিত হয়ে থাকে। তবে উল্লেখ্য, আইনানুযায়ী এরূপ অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে দুজন, অসীম দায়সম্পন্ন অংশীদার থাকা আবশ্যক। অন্যথায় উক্ত অংশীদারি ব্যবসায় গঠিত হতে বা টিকে থাকতে পারে না।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কী? ব্যাখ্যা কর।
উত্তর