যদি ২০২৩ সালে দুই লক্ষ টাকা লোকসান হয়, তবে অংশীদার 'গ' এর দায় নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে 'গ' কর্মী অংশীদার, ২০২৩ সালের দুই লক্ষ টাকা লোকসানের দায় তাকেও বহন করতে হবে। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না শুধু শ্রম ও দক্ষতা দেয় তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী এরা সাধারণ অংশীদারের ন্যায় অসীম দায় বহনে বাধ্য থাকে। উদ্দীপকের ক, খ ও গ তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। এদের মধ্যে ক ও খ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলেও গ মূলধন বিনিয়োগ করেনি। তবে সে নির্দিষ্ট বেতনের বিনিময়ে কাজ করে। উদ্দীপকে 'গ' কর্মী অংশীদার। এরূপ অংশীদার মূলধন বিনিয়োগ ছাড়াই নির্দিষ্ট বেতনের বিনিময়ে কাজ করে। তবে এরা অন্যান্য অংশীদারের ন্যায় লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। তাই আমি মনে করি, ২০২৩ সালের অংশীদারি ব্যবসায়ের দুই লক্ষ টাকা লোকসানের দায় 'গ' (২,০০,০০০ ৩) = ৬৬,৬৬৭ টাকা বহনে বাধ্য থাকবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
যদি ২০২৩ সালে দুই লক্ষ টাকা লোকসান হয়, তবে অংশীদার 'গ' এর দায় নির্ণ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর