চুক্তিকে কেন অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়?
উত্তর: চুক্তি ব্যতীত অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। তাই চুক্তিকে অংশীদারি কারবারের ভিত্তি বলা হয়। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি অর্থাৎ অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই সেক্ষেত্রে সদস্যদের মধ্যে একটি চুক্তি থাকতে হবে। কয়েকজন মিলে একটি ব্যবসায় আরম্ভ করে উক্ত ব্যবসায়ের মুনাফা পরস্পরের মধ্যে ভাগ করে নিলেও সেখানে চুক্তির অবর্তমানে তাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। অর্থাৎ চুক্তিবিহীন কোনো ব্যবসায় অংশীদারি ব্যবসায় নয়। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
চুক্তিকে কেন অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়?
উত্তর