"জনাব যাহেদের দায় অসীম"- উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব যাহেদ ঘুমন্ত অংশীদার, ব্যবসায়ে তার দায়ও অসীম। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সব সময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের জনাব এনামুল, যাহেদ ও জহির এই তিন বন্ধু মিলে একটি সাধারণ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। এদের মধ্যে জনাব যাহেদ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। সম্প্রতি দেনা পরিশোধে প্রতিষ্ঠানটি অক্ষম হওয়ায় আদালত জনাব যাহেদের ব্যক্তিগত সম্পত্তি জব্দ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির দেনা পরিশোধের জন্য প্রতিষ্ঠান অক্ষম হওয়ায় আদালত জনাব যাহেদের সম্পত্তি জব্দ করে। জনাব যাহেদ একজন ঘুমন্ত অংশীদার। আর অংশীদারি আইন অনুযায়ী ঘুমন্ত অংশীদারকেও অসীম দায় বহন করতে হয়। তাই আমি মনে করি, ঘুমন্ত অংশীদার হিসেবে জনাব যাহেদকে প্রতিষ্ঠানের যাবতীয় দায় বহন করতে হবে এবং উক্ত দায় তাকে পরিশোধ করতে হবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
"জনাব যাহেদের দায় অসীম"- উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর