অংশীদারি ব্যবসায় সহজে বিলুপ্ত হয় কেন?—ব্যাখ্যা কর।
উত্তর: অংশীদারি ব্যবসায়ের পৃথক কোনো আইনগত সত্তা ও চিরন্তন অস্তিত্ব নেই, মূলত এ কারণেই এটি সহজে বিলুপ্ত হয়। এই ব্যবসায় মূলত অংশীদারদের মধ্যকার পারস্পরিক আস্থা, বিশ্বাস ও চুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যেহেতু এর আইনি বাধ্যবাধকতা খুব কম, তাই অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি, মতবিরোধ, কিংবা কোনো অংশীদারের মৃত্যু, দেউলিয়া বা মস্তিষ্ক বিকৃত হওয়ার মতো ঘটনা ঘটলে চুক্তির শর্তভঙ্গ হয়। ফলে খুব সহজেই যেকোনো সময় এই ব্যবসায়ের বিলোপ সাধন বা অবসান ঘটে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
অংশীদারি ব্যবসায় সহজে বিলুপ্ত হয় কেন?—ব্যাখ্যা কর।
উত্তর