দেশে প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী নোমান কি ব্যবসায় যুক্ত হতে পারবে? মতামত দাও।
উত্তর: দেশে প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী নোমান ব্যবসায়টিতে যুক্ত হতে পারবে বলে আমি মনে করি। অংশীদারি আইন অনুযায়ী মূলধন, শ্রম ও সুনামের মাধ্যমে ব্যবসায়ের অংশীদার হওয়া যায়। এক্ষেত্রে অনেকে মূলধন, শ্রম দিয়ে ব্যবসায়ের পরিচালনায় অংশ নেয়। আবার ব্যবসায় পরিচালনায় অংশ না নিয়ে শুধু মূলধন বা সুনাম দিয়েও ব্যবসায়ে অংশীদার হওয়া যায়। উদ্দীপকে সোহান, সাজিদ ও রাজীব তিন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। ব্যবসায়টির সফলতার কারণে তারা একটি ফটোকপি মেশিন কিনতে চান। কিন্তু হাতে অতিরিক্ত নগদ টাকা না থাকায় তারা আর্থিকভাবে সচ্ছল বন্ধু নোমানকে অংশীদার হিসেবে নিতে চাচ্ছে। তবে চুক্তি অনুযায়ী নোমান সবার মতো দায় বহন করলেও পরিচালনায় অংশগ্রহণ করবেন না। বৈশিষ্ট্য অনুযায়ী নোমান একজন ঘুমন্ত অংশীদার। এজন্য তিনি মূলধন বিনিয়োগ করলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে না। এক্ষেত্রে তার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তাকে বাকি সবার মতোই দায় বহন করতে হবে। এসব বিবেচনায় নোমানের উক্ত ব্যবসায়ে যুক্ত হবার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। তাই দেশে প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী নোমান উক্ত ব্যবসায়ে যুক্ত হতে পারবেন।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
দেশে প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী নোমান কি ব্যবসায় যুক্ত হতে পারবে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর