প্রিতমকে নতুন অংশীদার হিসেবে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রীতম একজন সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায়ের কোন অংশীদারের দায় সীমাবদ্ধ হলে তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলে। এরূপ অংশীদার সাধারণ অংশীদারের মতোই ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং দায় তার বিনিয়কৃত মূলধন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।আইন অনুযায়ী এরূপ অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্ৰহণ করতে পারে না। উদ্দীপকে সুজয় চাকি ও শান্ত দাস তাদের প্রতিষ্ঠানের মূলধন ও সেবার মান বাড়ানোর জন্য প্রীতমকে অংশীদার হওয়ার প্রস্তাব দিল। প্রীতম ব্যবসায়ীক ঝামেলায় না গিয়ে শুধু মূলধন বিনিয়োগ করতে সম্মত হল। প্রীতমের সরবরাহকৃত মূলধন দায় সীমিত হবে এই মর্মে তাদের মধ্যে একটি চুক্তি হলো।যেহেতু প্রীতম সীমিত দায় নিতে ইচ্ছুক, তাই বলা যায় সে উক্ত ব্যবসায়ে একজন সীমিত অংশীদার। নতুন অংশীদার হিসেবে প্রীতমকে নেওয়া যুক্তিযুক্ত বলে আমি মনে করি। সুজয় চাকী ও শান্ত দাস তাদের প্রতিষ্ঠানের যথেষ্ট উন্নয়ন করেছে। তাদের প্রতিষ্ঠানের মূলধন ও সেবার মান বাড়ানোর জন্য তাদের নতুন একজন অংশীদার প্রয়োজন ছিল। সীমিত অংশীদার হওয়ার ফলে প্রীতম তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ফলে তারা তাদের প্রতিষ্ঠানকে নিজেদের মতো চালাতে পারবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
প্রিতমকে নতুন অংশীদার হিসেবে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর