নিবন্দন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় সংগঠনটি কি আইনগত অধিকার ভোগ করবে? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: নিবন্ধন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে অংশীদারি ব্যবসা বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত অধিকার ভোগ করবে বলে আমি মনে করি। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তিপত্র নিবন্ধক কর্তৃক নিবন্ধিত এবং প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বইতে তালিকাভুক্ত করাকে অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বলে। নিবন্ধিত ব্যবসায় তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা,অন্য অংশীদারদের বিরুদ্ধে মামলা করায় বাধার সম্মুখীন হয় না। কিন্তু অনিবন্ধিত অংশীদারি ব্যবসা এসবে বাধার সম্মুখীন হয়। উদ্দীপকে দেখা যাচ্ছে,একটি ব্যবসায়ের গঠন প্রণালী ছক।যেখানে সদস্য সংগ্রহ ও সমঝোতা আবশ্যিক। এবং নিবন্ধন বা অন্যান্য দলিল সংগ্রহ ঐচ্ছিক।ছকটি অংশীদারি ব্যবসার গঠন প্রণালীর সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৯৩২ সালের অংশদারি আইন অনুযায়ী এই ব্যবসায়ের নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি। তবে নিবন্ধনের ফলে একটি অংশীদারী ব্যবসা আইনানুগভাবেই বেশ কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে। নিবন্ধিত অংশীদারি ব্যবসা আদালতে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে। অধিকার আদায়ে অপর অংশীদার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারে। আদালতও এক্ষেত্রে নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের পক্ষে থাকে। কিন্তু একটি অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় এসব সুবিধা ভোগ করতে পারে না।তাই আমি মনে করি, নিবন্ধন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে অংশীদারী ব্যবসা বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত অধিকার ভোগ করবে।
HSC Management 1st Paper Chapter 4: অংশীদারি ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 4: অংশীদারি ব্যবসায় · সৃজনশীল
নিবন্দন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় সংগঠন…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর